হরিপুরে ৭ বছরের শিশুর সামনে মাকে গণধর্ষণ : গ্রেফতার ৩
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৭ বছরের শিশুর সামনে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার বকুয়া ইউনিয়নের চাপদাহ গ্রামে এ ঘটনা ঘটে। গণধর্ষণের শিকার ওই নারীর বাড়ি পার্শ্ববর্তী উপজেলা বালিয়াডাঙ্গীর দক্ষিণ পাড়িয়া গ্রামে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে শনিবার রাতে (২০ আগস্ট) হরিপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের চাপধা হাটপুকুর গ্রামের সলেমান আলীর ছেলে ফজলুর রহমান (২০), চাপধা পিপলা গ্রামের করিমুল ইসলামের ছেলে রিসাত (১৯) ও চাপধা গুচ্ছগ্রামের শাহজাহান আলীর ছেলে আকাশ (১৯)। তদন্তের স্বার্থে বাকি দুজনের নাম জানা যায়নি।
মামলার অভিযোগে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দক্ষিণ পাড়িয়া এলাকার ওই নারী দুই সন্তানের জননী। তিনি গত শুক্রবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি রুহিয়া চাপধা এলাকার আত্মীয়ের বাড়ি থেকে রাণীশংকৈল হয়ে বোনের বাড়িতে যাওয়ার পথে উপজেলার কামারপুকুর বাসস্ট্যান্ড হতে সঙ্গবদ্ধ অটোচালকের যোগসাজশে ওই নারীকে কৌশলে অপহরণ করে তুলে নিয়ে যায়। পরে বকুয়া ইউনিয়নের চাপধা বাজারের পূর্ব-উত্তর পাশে আনোয়ার মাস্টারের আম বাগানের ভেতরে নিয়ে বিবস্ত্র করে উপর্যুপরি ধর্ষণ করে তারা। এমনকি তার সাথে থাকা ছেলে মাসুমকে (৭) ভয়ভীতি দেখিয়ে গলায় ছুরি ধরে জিম্মি করে রাখে দুর্বৃত্তরা।
এরপর আনুমানিক রাত সাড়ে ১২টার সময় ধর্ষকরা ওই নারীকে রাস্তার পাশে ফেলে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন ধর্ষক ফজলুর রহমানকে আটক করে। পরে ৯৯৯-এ ফোন দেয়। তাৎক্ষণিক পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে।
ধর্ষণকারী ফজলুর রহমান ও ভিকটিমের ভাষ্যমতে, হরিপুর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে আরো দুই ধর্ষক রিসাত ও আকাশকে আটক করে। ওই নারী হরিপুর থানায় গিয়ে মামলা করেন বলে জানান পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাতেই ধর্ষণ মামলা হয়েছে। ৫ আসামি মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
Link Copied