ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহারে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ১২:২৩
নওগাঁর সাপাহারে সংবাদ প্রকাশ করায় মনিরুল ইসলাম নামে এক গণমাধ্যমকর্মীকে ফোনে অকথ্য ভাষায়  গালিগালাজসহ প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। সেই সাথে  ফেসবুক থেকে সংবাদ ডিলিট করার জন্য কয়েক দফায় ফোনে হুমকি দেয় তারা। গণমাধ্যমকর্মী মনিরুল ইসলাম উপজেলার মাস্টারপাড়া গ্রামের হযরত আলীর ছেলে এবং জাতীয়  দৈনিকের প্রতিনিধি ও সাপাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। 
 
সম্প্রতি মনিরুল ইসলামের ফেসবুক ওয়ালে দেয়া একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন,  ‘ব্ল্যাঙ্ক কলে সংবাদ হাইড করার জন্য হুমকিদাতারা কারা? আমি একজন সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছি। এটাতে অন্যায় কোথায়? তবে মজার বিষয় হলো, যে নম্বরগুলো থেকে ফোন আসছে সেগুলো পরে দেখা যাচ্ছে না!  এ আবার কোন প্রযুক্তিরে বাবা!’
 
তিনি হুমকির ব্যাপারে আরো উল্লেখ করেন, ‘প্রাথমিক অবস্থায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাববুর রহমানকে মৌখিকভাবে জানিয়েছি। পরবর্তীতে এমন হুমকি আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। যেদিন থেকে গণমাধ্যমে কাজ শুরু করেছি, সেদিন থেকে মৃত্যুকে কাঁধে নিয়ে ঘুরি।’
 
উল্লেখ্য,  শনিবার দুপুরে ‘ফেনসিডিল আনতে গিয়ে ধরা খেলেন যুবলীগ নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন মনিরুল। ওই সংবাদ ফেসবুকে শেয়ার করেন তিনি। এরই জের ধরে কয়েক দফায় ফোনে হুমকি দেয়া হয়েছে বলে জানান তিনি।
 
গণমাধ্যমকর্মী মনিরুল ইসলামের জানান, শনিবার দুপুরে সাপাহার উপজেলার যুবলীগ নেতা মনিরুজ্জামান সমাপন ও তার সহযোগী রানার ফেনসিডিল নিয়ে ধরা খাওয়ার সংবাদ প্রকাশ করি। শুধু আমি নই, অনেক গণমাধ্যমকর্মী এ সংবাদ প্রকাশ করেন। ইতোমধ্যে সন্ধ্যার পর বেশ কয়েকটি নতুন নতুন নম্বর থেকে ফোন আসে। অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং ফেসবুক থেকে পোস্ট তুলে নিতে বলে। পোস্ট না তুললে প্রাণে মেরে ফেলবে মর্মে জানায় হুমকিদাতারা। পরে আমি বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  হাবিবুর রহমানকে মৌখিকভাবে অবগত করি। আমি হুমকিদাতাদের কণ্ঠ চিনতে পারিনি। সম্ভবত তারা ভয়েস পরিবর্তন করে কথা বলছিল। এছাড়াও যখন ফোন আসে তখন নম্বর দেখা যায়। ফোন কল কাটার পর রিসিভ কলে নম্বর দেখা যায় না।  
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বলেন, আমি বিশেষ কাজে জেলা শহরে আছি। ফিরে এসে ঘটনাটা খতিয়ে দেখব।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি