ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাজবাড়ীতে কেয়ারগিভারস ইনস্টিটিউটের আয়োজনে বৈদেশিক কর্মশালা ও আলোচনা অনুষ্ঠিত


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ১২:৫২
রাজবাড়ীতে কেয়ারগিভারস ইনস্টিটিউটের আয়োজনে বৈদেশিক কর্মশালা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) সকালে রাজবাড়ী শহরের স্টুডিয়াম এলাকার মাছরাঙা কমিউনিটি সেন্টারের ৪র্থ তলায় কেয়ারগিভারস ইনস্টিটিউটে এ কর্মশালার আয়োজন করা হয়।
 
কেয়ারগিভিং প্রশিক্ষণ গ্রহন করে যারা বিদেশে যেতে চান, অথবা দেশের মধ্যে কোন কর্মসংস্হান করে বেকারত্ব দূর করতে চান তাদের জন্য আমাদের প্রতিষ্ঠান বৈদেশিক কর্মশালা ও কেয়ারগিভিং কোর্সের প্রয়োজনীয়তা সর্ম্পকে এক আলোচনার আয়োজন করা হয়েছে। এসব কথা বলেন কেয়ারগিভারস ইনস্টিটিউট অব রাজবাড়ী শাখার অধ্যক্ষ মোহাম্মদ শাহরিয়ার রিয়াজ।
 
উক্ত কর্মশালা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর মোস্তাফিজুর রহমান (অধ্যক্ষ, রাজবাড়ী সরকারি কলেজ)। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মো আনোয়ার হোসেন (চেয়ারম্যান, ড্রিম টার্চ গ্রুপ,বাংলাদেশ)। আরো উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলার অনেক স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানগণ এবং সকল শিক্ষকবৃন্দু, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ উক্ত প্রতিষ্ঠানে সকল শিক্ষক, স্টাফ ও ছাত্র-ছাত্রীবৃন্দ। উক্ত পোগ্রামে সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহরিয়ার রিয়াজ (অধ্যক্ষ, কেয়ারগিভারস ইনস্টিটিউট অব রাজবাড়ী)।
 
বক্তারা বলেন, কেয়ারগিভারস ইনস্টিটিউট অব রাজবাড়ী  কারিগরি শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা দক্ষ জনশক্তি হিসেবে গড়ে উঠবে। এখান থেকে বিভিন্ন ট্রেডের ৬ মাসের কোর্স সম্পন্ন করা দক্ষ জনশক্তির চাহিদা থাকবে দেশ-বিদেশে। এখানকার কোর্স সম্পন্ন করে দেশের অভ্যন্তরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল, বৃদ্ধাশ্রম, নার্সিং হোম, প্যারালাইসিস সেন্টার এবং সেবা গ্রহীতাদের হোমকেয়ার প্রদানের সুযোগ রয়েছে। কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত এবং কোর্সের সার্টিফিকেট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে চাকরি লাভ করা সম্ভব। সারা বাংলাদেশে কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশের প্রায় ৪৮টি শাখার মাধ্যমে শিক্ষাদান করা হচ্ছে বলেও প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত