ঢাকা বৃহষ্পতিবার, ১৮ জুন, ২০২৬

পাইকগাছায় জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১২


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ১:১৩

খুলনার পাইকগাছায় জমি দখলে বাধা দেয়ার ঘটনায় প্রতিপক্ষের হামলা-মারপিটে গৃহবধূ, শিক্ষার্থীসহ একই সম্প্রদায়ের ১২ ব্যক্তি আহত হয়েছেন। রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে লস্কর ইউনিয়নের ঠাকরনবাড়ীর চকে এ ঘটনা ঘটেছে। আহত অনেকের মাথা ফেটেছে, অনেকের হাত-পা, মুখ ,ঠোঁট, হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

আহতরা হলেন- ঠাকুরনবাড়ীর কুঞ্জু সরদার (৬০), জয়ন্তী সরদার (৫২), মঙ্গল সানা ( ৫০), যমুনা সানা (৩৫) দম্পতি, প্রভাষ সানা (৪২), রণজিৎ সরদার ( ৫৫), কলেজছাত্রী চুমকি সানা (১৮), লতা সরদার ( ১৮) এবং রামপ্রসাদ সরদার, শ্যামলী রানীসহ অনেকে। ঘটনার পরপরই আহতদের থানায় আনা হয়। এ সময় ডিউটিরত পুলিশ কর্মকর্তা দ্রুত আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।

হাসপাতালে চিকিৎসাধীন কুঞ্জু সরদার জানান, বসতবাড়িসংলগ্ন ৩ একর জমি বংশানুক্রমে আমরা কয়েকটি পরিবার ভোগদখল করে আসছি। সম্প্রতি লক্ষ্মীখোলার মজিদ কাগজী, অজিয়ার কাগজীরা ক্রয়সূত্রে এ সম্পত্তি দাবি করে আসছেন।

কুঞ্জু সরদার, মঙ্গল ও যমুনা সানা দম্পতি অভিযোগ করেন, রোববার সকালে আজিয়ার ও মজিদ কাগজীর ইন্ধনে তাদের ছেলে সুমন কাগজী ,সোহাগ কাগজীসহ ভুট্টা কাগজী, আলমতলার মোস্ত, জামালসহ ৩৫ থেকে ৪০ জন ভাড়াটে লোকজন নিয়ে জমিতে পৌঁছে বাসা বেঁধে দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে লাঠিসোটা, হাঁতুড়িপেটা করে কুঞ্জু সরদার দম্পত্তিসহ ১২ জন নারী-পুরুষ আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আমন মৌসুমের বীজতলার ধানের পাতা নষ্ট করে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এমএসএম / জামান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন

তথ্য সংগ্রহে গিয়ে বেধড়ক হামলার শিকার দুই সাংবাদিক