ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর দেড় শতাধিক জেলেকে নিয়ে ঘাটে ফিরল উদ্ধারকারী ট্রলার


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ২:৪৯
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ১৮টি ট্রলারের দেড় শতাধিক জেলেকে উদ্ধার করে মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হয়েছে। শনিবার (২০ আগস্ট) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মৎস্য আড়ত মালিক সমিতির উদ্ধারকারী ট্রলারসহ স্থানীয়রা সুন্দরবনসহ সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় জেলেরা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
 
তবে এখনো নিখোঁজ রয়েছে জেলার অন্তত আড়াইশ জেলেসহ ১৬ টি মাছধরা ট্রলার। নিখোঁজ জেলেদের পরিবারে চলছে শোকের মাতম। অপরদিকে ১১ জেলেকে ভারতের রায়দীঘির জেলেরা উদ্ধার করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে কুয়াকাটা-আলীপুর ও মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতি। 
 
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ আখতার মোর্শেদ দৈনিক সকালের সময়কে জানান, নিখোঁজ জেলে ও ট্রলার উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে আমাদের উদ্ধারকারী নৌযানের সংকট রয়েছে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান