কচুয়ায় নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের ৫ দিন পর আব্দুল জব্বার নামে এক বৃদ্ধর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ আগস্ট উপজেলার জয়নগর গ্রামের দক্ষিণ বিল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের জুহর আলীর ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, গত ৫ দিন আগে বুধবার সাচারের একটি মাহফিলে যোগদান করেন আব্দুল জব্বার। কিন্তু সেখান থেকে বাড়ি না ফেরায় তার আত্মীয়স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিখোঁজের পোস্ট করেন। রোববার সকালে বিলে স্থানীয় আবুল হাসেম নামে এক ব্যক্তি জমিতে ঘাস কাটতে গেলে তার লাশ দেখতে পান। পরে তিনি স্থানীয় এলাকাবাসী ও কচুয়া থানায় সংবাদ দেন।
এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন, এসআই আনোয়ার হোসেনসহ অন্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তার লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied