ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোংলায় বসতবাড়ি থেকে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার


হাফিজুর রহমান, মোংলা photo হাফিজুর রহমান, মোংলা
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ৩:৪৬
বাগেরহাটের মোংলায় বসতবাড়ি থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। রোববার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে সাপটি জালে আটকে রেখে বন বিভাগকে খবর দেন বাড়ির মালিক। এরপর সাড়ে ৭টার দিকে সাপটি উদ্ধার করে বন বিভাগ বেলা ১১টার দিকে করমজলের গভীর বনে ছেড়ে দেয়। 
 
সুন্দরবন পূর্ব বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের সোহাগ শেখের বসতবাড়িতে রোববার সকাল ৬টার দিকে সুন্দরবনের একটি বিশাল অজগর সাপ ঢুকে পড়ে। পরে তারা সাপটি একটি জালের সাহায্যে আটকে রেখে আমাদের খবর দেন। খবর পাওয়ার পর সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে আমি ও আমার সাথে থাকা বন প্রহরীরা সাপটি উদ্ধার করি। এরপর বেলা ১১টার দিকে করমজলে নিয়ে গভীর বনে অবমুক্ত করেছি। সাড়ে ১০ ফুট লম্বা এ সাপটির বয়স প্রায় ১২ বছর। ওজন ২০ কেজি।  
 
তিনি আরো বলেন, সুন্দরবনের বিভিন্ন প্রজাতির সাপ বনের অভ্যন্তরের উঁচু জায়গায় ডিম পেড়ে থাকে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বনের অভ্যন্তরের উঁচু জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ায় সাপগুলো লোকালয়ের উঁচু জায়গায় ডিম পাড়ছে। আর ডিম দেয়া বড় সাপগুলো লোকালয়ের ডিম দেয়াস্থলের আশপাশে বিচরণ করে থাকে। এছাড়া খাবারের সন্ধানেও লোকালয়ে এসে থাকে এ সাপ। খাবারের সন্ধানে লোকালয়ের বাড়িঘরে ঢুকে হাঁস-মুরগি ধরে খেয়ে থাকে অজগর সাপ। হাঁস-মুরগি খাওয়ার লোভ ও ডিম পাহারার জন্য সাপগুলো লোকালয়ে চলে আসছে বলেও জানান তিনি।
 
তিনি বলেন, এ পর্যন্ত লোকালয় থেকে যত অজগর উদ্ধার হয়েছে তার বেশিরভাগই উদ্ধার হয়েছে বাড়িঘরের হাঁস-মুরগির খো(প/ঘর ও তার আশপাশ থেকে। 

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত