ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ৪:৫৩
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে মুরসালিন নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশু মুরসালিন খঞ্জনা গ্রামের আইনুল হকের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির উঠানে খেলছিল মুরসালিন। হঠাৎ শিশুটির মা শিশুটি খুঁজে পাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির উঠানের পাশে থাকা পুকুরে শিশুটিকে ভাসতে দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. ফিরোজ আলম সকালের সময়কে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
 
এদিকে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল সকালের সময়কে জানিয়েছেন, পুকুরের পানিতে পড়ে ওই শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

এমএসএম / জামান

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার