ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে জিনের বাদশা আটক


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২২ বিকাল ৫:২৪
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে লাখ টাকা নিতে এসে ধরা পড়েছেন রাকিব শেখ (২৪) নামের এক যুবক। শনিবার (২০ আগস্ট) উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী দীঘিরপাড়া এলাকা থেকে তাকে আটকের পর পুলিশে দেন স্থানীয়রা। রাকিব গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মারিয়া কাটুপাড়া এলাকার মৃত আলী আহম্মদ শেখের পুত্র।
 
গত ১০ আগস্ট মধ্যরাতে মায়ানী এলাকার প্রবাসী আনোয়ারের স্ত্রীর মোবাইলে ফোন দেন কথিত জীনের বাদশা রাকিব শেখ। এ সময় তাকে স্বর্ণমূর্তি দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫১০০ টাকা হাতিয়ে নেন রাকিব। পরদিন আবার ফোন করে স্বামী-সন্তান মারা যাওয়ার কথা বলে পশু কোরবানি এবং স্বর্ণমূর্তি দেওয়ার কথা বলে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। শনিবার ওই নারীর বাড়িতে এলে স্থানীয়রা রাকিবকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে।
 
মিরসরাই থানার উপ-পরিদর্শক মো. খায়রুর  বলেন, কথিত জীনের বাদশাকে আটকের পর এলাকাবাসী আমাদের খবর দিলে তাকে থানায় নিয়ে আসা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিতলের মূর্তি, একটি তসবিহ, একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রতারণার বিষয়ে একটি  মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত