গ্রেনেড হামলা দিবসে ঝিনাইদহে আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ
২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বর্বরোচিত গ্রেনেড হামলার ঘটনার স্মরণে গ্রেনেড হামলা দিবস-২০২২ পালন ঝিনাইদহে উপলক্ষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে (২১ আগস্ট) জেলা আওয়ামীলীগের আয়োজনে পায়রা চত্তরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি’র সভাপতিত্বে এবং ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র জননেতা আলহাজ্ব সাইদুল করিম মিন্টু’র পরিচালনায় এসময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ ২আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি এমপি,সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম অপু,এ্যাডঃ আজিজুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশিদ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র প্রার্থী আব্দুল খালেক,তৈয়ব আলী জোয়ার্দ্দার, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাডঃ আক্কাচ আলী ও মাসুদ আহমেদ শন্জু, সাংগঠনিক সম্পাদক এম.আব্দুল হাকিম ও অশোক ধড়,পৌর আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস,জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মন্জুর পারভেজ তুষার, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও সরকারি কৌশুলি জি.পি অ্যাড. বিকাশ কুমার ঘোষ, জেলা মহিলা শ্রমিকলীগের আহবায়ক ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা নারী সমাজ কল্যান সমিতির সভাপতি দীপ্তি রহমান,জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আনিচুর রহমান খোকা, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আহাদুর রহমান খোকন, জেলা আওয়ামীলীগের সদস্য নাজমুল হক বাকি,ঝিনাইদহ পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরফানুল হক তারেক প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার দন্ড প্রাপ্ত আসামীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার জানান। ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ঝিনাইদহের বিভিন্ন মসজিদে, ওয়ার্ডে, কোরআন খতম, দোয়া মাহফিল,আলোচনা সভা, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।পায়রা চত্তরের প্রতিবাদ সমাবেশে জেলা,থানা ও পৌর আওয়ামীলীগ,যুবলীগ,শ্রমিকলীগ,মহিলা আওয়ামীলীগ,স্বেচ্ছাসেবকলীগ,
মহিলা শ্রমিকলীগ ও ছাত্রলীগের সহশ্রাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু