ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে লকডাউনের চতুর্থ দিন

বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৪-৭-২০২১ দুপুর ১:৩৯
ফরিদপুরে কঠোর নিরাপত্তার মধ্যেদিয়ে পালিত হচ্ছে লকডাউন। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও জেলা প্রশাসন শহর থেকে বের হওয়া ও প্রবেশকারীদের তল্লাশি করছে। প্রয়োজন ছাড়া কেউ বের হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। রোববার (৪ জুলাই) ভোর থেকে মাঠে ময়দানে ও মহল্লায় মহল্লায় টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু সমস্যায় পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। চরম অসহায় অবস্থায় রয়েছে ভ্যানচালক, রিকসাচালক, অটোচালক, পরিবহনের শ্রমিক ও দিনমজুর খেটে খাওয়া মানুষ।
 
অপরদিকে টাকা থাকলেও বাজারে গিয়ে পাওয়া যাচ্ছে না মুদি মালামাল। শুধুমাত্র কাঁচাবাজার খোলা থাকলেও বন্ধ রয়েছে চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় মুদি দোকান। 
 
টেপাখোলা বাজারের ক্ষুদ্র চাল ব্যবসায়ী রাম বাবু জানান, ১৫ দিন ধরে দোকান বন্ধ। চাল বিক্রি করতে পারছেন না। লকডাউনের কারণে দোকান খুললেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন এসে জরিমানা ও গ্রেপ্তার করছে।
 
রিকসাচালক মিজান জানান, লক ডাউন শুরু থেকে রিকসা চালানো বন্ধ। পরিবারের ৭ সদস্য এখন খেয়ে না খেয়ে দিন পার করছে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ