ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ২১-৮-২০২২ রাত ৮:৪৪
ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার জনসভায় বিএনপি-জামায়াত কর্তৃক গ্রেনেড হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪ টায়  উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত ওই গ্রেনড হামলার নিন্দা জানিয়ে সেই দিনের ঘটনাবহুল দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল , সাধারণ সম্পাদক আবুল কাশেম , যুগ্ন সাধারণ সম্পাদক আতাউর রহমান,নাজমুল হক ঢালী,  পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, পৌরসভা যুবলীগের আহবায়ক মাহমুদ হাসান সজিব, সেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল, ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শানিল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল  প্রমুখ।  
আলোচনা সভার শুরুতেই শহিদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় । অনুষ্ঠানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ