হাকালুকি-মাধবকুণ্ডকে নিয়ে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে : পরিবেশমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের বৃহত্তম হাওর হাকালুকি ও দ্বিতীয় বৃহত্তম ইকোপার্ক মাধবকুণ্ডকে দৃষ্টিনন্দন করার লক্ষ্যে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মাধবকুণ্ড জলপ্রপাতে ক্যাবলকার স্থাপনের লক্ষ্যে ভিজিলিটি যাচাই চলছে। এছাড়া জুড়ীর লাঠিটিলায় বন বিভাগের সাড়ে ৫ হাজার হেক্টর এলাকাজুড়ে সাফারি পার্ক স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। সরকারের এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে মৌলভীবাজার জেলায় পর্যটন শিল্পের নতুন দ্বার উন্মোচিত হবে।
এছাড়াও মন্ত্রী বড়লেখার নবাগত ইউএনওকে পরিবেশের ক্ষতি হয় বিশেষ করে পাহাড় টিলা কাটা, নদী ভরাট, নদী দখল, পুকুর ভরাট, পলিথিনের ব্যবহার, মাদক ব্যবসা, চোরাচালান কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্সে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।
উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদের সভাপতিত্বে ও নবাগত ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা প্রমুখ।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied