ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২২ দুপুর ১১:৫৭
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকীর উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার (২১ আগস্ট) বিকেলে জোরারগঞ্জের  সোনালী  কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
এতে জোরারগঞ্জ ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি বাবু শ্যামল দেওয়ানজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুগ্ম-সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন দিদার, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ সেলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন,  উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জামায়াত-বিএনপির অপকৌশল মোকাবেলা করতে সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।। 
 
বক্তারা আরো বলেন, ২০২৩ সালের নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করে ২০৪১ সালের উন্নত সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আমরা পৌঁছাতে পারব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তাই আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব, যেন কোনো অপশক্তি আমাদের রুখতে না পারে।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত