গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দুর্গাপুরে দোয়া মাহফিল
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা সাদ্দাম আকঞ্জির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে পৌর শহরের বিরিশিরি এলাকার তার নিজ বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে ২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিরিশিরি বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. বরকত উল্লাহ।
উক্ত দোয়ায় অংশ নেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা সাদ্দাম আকঞ্জি, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আকরাম আলী মণ্ডল, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহম্মদ মোড়ল, নূর নবী, মাসুদ সরকারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন