ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহারে প্রবেশের প্রধান সড়ক যেন মৃত্যুর ফাঁদ


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২২ দুপুর ২:৪৮
নওগাঁর সাপাহারে প্রবেশের জনগুরুত্বপূর্ণ সড়ক ও জনপদের রাস্তা সাাহার তেল পাম্প এলাকা হতে গোডাউনপাড়া মোড় পর্যন্ত একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই এলাকায় টেকসই রাস্তার জন্য কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মেইন রাস্তাটি এখন বর্ষার পানিসহ রাস্তার পাশের বসতবাড়ির ব্যবহৃত পানির তোড়ে ভেসে যাচ্ছে এবং হাজারো খানাখন্দের সৃষ্টি হয়ে হর-হামেশা চলাচলকারী বিভিন্ন প্রকার যানবাহন উল্টে গিয়ে নানা দুর্ঘটনা ঘটেই চলেছে।
 
জনগুরুত্বপূর্ণ এই রাস্তার বর্ণনা দিয়ে ইতিপূর্বে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কর্তৃপক্ষের নজর কাড়েনি। ফলে বর্তমানে রাস্তাটি যে কেউ স্বচক্ষে না দেখলে রাস্তার বর্ণনা দেয়াই যেন অনর্থক হয়ে যাবে। বর্তমানে প্রায় কয়েশ ফিট ভাঙ্গা রাস্তাটি অতিক্রম করতে উভয় দিকের যানবাহনের মধ্যে যানজট লেগেই থাকে। আবার কোনো কোনো যানবাহন একটু জোর গতিতে যেতে গিয়ে হর হামেশা উল্টে দুর্ঘটনা ঘটছে। 
 
এ বিষয়ে সাপাহার এলজিইডির কর্মকর্তা ইমরান হোসেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে জানান, রাস্তাটি যেহেতু সড়ক ও জনপথের সেহেতু তাদের করার কিছুই নেই।
 
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনেরর সাথে কথা হলে জানান, বিভিন্ন মিটিংয়ে তাকে ওই পথেই নওগাঁ সদরে যেতে হয়। তাই রাস্তাটি নিয়ে তিনিও বেশ চিন্তিত। তবে নওগাঁ জেলা প্রশাসকের মাসিক সভায় তিনি রাস্তাটি সম্পর্কে কথা উঠিয়েছেন বলে জানিয়েছেন এবং সে হিসেসে রাস্তাটির উভয় পাশের পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের জন্য টেন্ডার জারি করা হয়েছে। বিষয়টি অনেক সময়সাপেক্ষ বিষয় হওয়ার উপজেলা নির্বাহী অফিসার রাস্তাটির পানি নিষ্কাশনের জন্য স্থানীয়ভাবে এসকেভেটর মেশিন দিয়ে রাস্তার উভয় পার্শ্বে ক্যানেল কাটার উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন। 
 
উপজেলা পর্যায়ে সড়ক ও জনপথের কোনো অফিস না থাকায় ওই কর্মকর্তার কোনো সাক্ষাৎকার নেয়া সম্ভব হয়নি। তবে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মোবাইল ফোনটি রিসিভ না করায় তার সাথে কথা বলা যায়নি।
 
সাপাহারবাসী তথা দেশের বিভিন্ন এলাকা হতে সাপাহারে প্রবেশকারী যাত্রীসাধারণ ও সকল প্রকার যানবাহন নিরাপদে ওই রাস্তা পারা পার হতে অচিরেই রাস্তাটি পূর্ণ মেরামতসহ রাস্তার উভয় পাশে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি