ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

শোক দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২২-৮-২০২২ দুপুর ৪:১০
জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট  ইউনিয়নে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার করা হয়েছে। সোমবার (২২ আগ) বেলা ১১টায়  পিকেএসএফ পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির আওতায় খন্দকার এন্টারপ্রাইজের সহযোগিতায় অপকার তত্বাবধানে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে  এ অনুষ্ঠান সম্পন্ন হয়। 
 
অনুষ্ঠানে উপজেলা ভূমি কর্মকর্তা এসএমএন জামিউল হিকমাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নসহ অপকার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
 
সেবা নিতে আসা রাবেয়া খাতুন বলেন, এত সুন্দর ও ভালো একটি উদ্যোগের জন্য আমরা বিনামূল্যে পরীক্ষা করতে পারছি এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ সুন্দর এ আয়োজনের জন্য।
 
চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে অপকার এ সুন্দর আয়োজন সত্যিই প্রশংসনীয়। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিককে কেন্দ্র করে অপকার এ আয়োজনে অনেক মানুষ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করতে পারছেন, এতে অনেক মানুষ উপকৃত হচ্ছেন।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত