পটুয়াখালী সমুদ্র সৈকতে গোসলে নেমে ফের পর্যটক নিখোজ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে ফের সবুজ (২৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সবুজের বাড়ি শরিয়তপুর জেলার শাহজাহানপুর এলাকায়। সে আইটেল মোবাইল কম্পানিতে কর্মরত ছিলো। বর্তমানে তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ট্যুরিষ্ট পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইটেল কম্পানিতে কর্মরত ৫৫ জনের একটি গ্রুুপ বগুরা থেকে আজ সকালে কুয়াকাটায় ঘুরতে আসেন। পরে তারা হোটেল সী-ভিউতে ওঠেন। দুপুর দুইটার দিকে তাদের মধ্যে তিন সহকর্মী সবুজ, আসিফ ও অলীদ সৈকতে গোসলে নামেন। এসময় ঢেউয়ের তোড়ে তারা তিন জনই সাগরের মধ্যে চলে যায়। পরে স্থানীয় ওয়াটার বাইক চালকরা দুই জনকে উদ্ধার করতে সক্ষম হলেও সাঁতার না জানায় নিখোজ হয় সুবজ।
কুয়াকাট ট্যুরিষ্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক দৈনিক সকালের সময়কে জানান, নিখোজ পর্যটক উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি ট্যুরিষ্ট পুলিশ অভিযান চালাচ্ছে।
এর আগে গতকাল দুপুর একটার দিকে একই স্থানে পারভেজ নামের আরও এক পর্যটক নিখোজ হয়। পরে বিকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে লাশ উদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied