ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর মাদক পরীক্ষার ফল প্রকাশ
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের মাদক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফল নেগেটিভ এসেছে। সম্প্রতি বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে নাচের ভিডিও ভাইরালের পর ব্যাপক সমালোচনা পড়েন সানা মারিন। বিরোধীদের দাবির মুখে শুক্রবার মাদক পরীক্ষা করিয়েছিলেন তিনি।
সোমবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা আইডা ভালিন বলেন, মারিনের প্রস্রাবের নমুনা নিয়ে কোকেন, অ্যামফেটামিনেস, গাঁজা এবং ওপিওডসের উপস্থিতি আছে কি না, তা পরীক্ষা করা হয়।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রী সানা মারিন যে পরীক্ষা করিয়েছেন, তার ফলাফলে মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। একজন চিকিৎসক এতে স্বাক্ষর করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
২০১৯ সালে ৩৪ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হন মারিন। পার্টি করার কারণে আগেও সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি। সূত্র: আল জাজিরা
প্রীতি / প্রীতি
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র