ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে ৬ জলদস্যু ও ১ মাদক কারবারি আটক


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৮-২০২২ দুপুর ৩:২৫

ভোলার লালমোহনে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যুকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ আগস্ট) রাতে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তিরখাল এলাকায় মেঘনা নদীর পাড় থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, রাতে ট্রলারযোগে ১২ সদস্যের একটি দল বাত্তিরখাল এলাকায় নামলে তাদের আচার-আচরণে স্থানীয়দের মনে সন্দেহ দেখা দেয়। পরে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে সংবাদ দিলে ৬ জলদস্যুকে আটক করে পুলিশ। এ সময় জলদস্যু দলের বাকি সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

অপরদিকে মঙ্গলবার ভোররাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড কচুয়াখালী গ্রাম থেকে আনিচল নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার বসতঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের মৃত জালার আহমেদের ছেলে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, স্থানীয়দের সহায়তায় ৬ জলদস্যুকে আটক করতে সক্ষম হই। এ সময় তাদের কাছ থেকে বগি দা, বড় ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা সকলেই বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জের বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত