নারীর বেশে চমকে দিলেন নওয়াজুদ্দিন
নারীর বেশে চমকে দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। মঙ্গলবার (২৩ আগস্ট) তেমন লুকের একটি মোশন পোস্টার সামাজিকমাধ্যম ভাইরাল। যেখানে দেখা যায়, রুপালী রঙের পোশাক পরে রাজকীয় চেয়ারে বসে আছেন ছোট চুলের এক নারী। খুব চেনা চেনা চেহারা, কিন্তু অচেনা।
এরপরই জানা গেলো এই ছবিটি কোনও নারীর নয়, তিনি বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। নির্মাতা অক্ষত অজয় শর্মার রিভেঞ্জ ড্রামা ‘হাড্ডি’তে এমন লুকেই দেখা যাবে নওয়াজুদ্দিনকে।
চরিত্রটি প্রসঙ্গে নওয়াজুদ্দিন বলেন, “নানা রকমের মজার সব চরিত্রে অভিনয় করেছি আমি। তবে ‘হাড্ডি’ চরিত্রটি একেবারেই স্পেশাল। এরকম লুকে আমাকে আগে দেখা যায়নি। অভিনেতা হিসেবে নিজেকে ভেঙে গড়ার আরেকটি সুযোগ পেলাম। সিনেমাটির শুটিং শুরুর অপেক্ষায় আছি।”
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অজয় শর্মা বলেন, “এখানে ডাবল চমক দেখা যাবে। নওয়াজুদ্দিনের সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে ‘হাড্ডি’। আমাদের টিম আশা করছে মোশন পোস্টারটি দর্শকের আগ্রহ বাড়িয়ে দেবে এবং আমরা নতুন এক জগতে ডুব দেব।’
জানা গেছে, জি স্টুডিও প্রযোজিত ‘হাড্ডি’ সিনেমার শুটিং হবে পশ্চিম ইউপির নয়দা ও ঘাজিয়াবাদ এলাকায়। সব ঠিক থাকলে এটি ২০২৩ সালে মুক্তি পাবে।
এমএসএম / এমএসএম
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার