পাইকগাছায় হতদরিদ্র দলিত সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীর দায়িত্ব নিলেন এমপি বাবু
খুলনার পাইকগাছায় দলতি সম্প্রদায়ের মেধাবী ছেলে কৃষ্ণ রায়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্নপূরণ করলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। কৃষ্ণ পাইকগাছা উপজেলার কাঠিপাড়া গ্রামের হতদরিদ্র শ্রীপদ রায়ের ছেলে।
প্রতিবন্ধী মায়ের একমাত্র সন্তান কৃষ্ণের খুব ইচ্ছা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে বড় অফিসার হওয়ার। কিন্তু সাধ আছে সাধ্য নেই। তারপরও রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অবশেষে সে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) ভর্তির সিদ্ধান্ত নিয়েছে বলে সে জানায়। এ কারণে সে সাহায্যের জন্য দ্বারস্থ হয় খুলনা-৬ আসনের সংসদ সদস্যের।
মঙ্গলবার সকালে এমপি বাবু কৃষ্ণকে ভর্তির জন্য নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, সাবেক ছাত্রনেতা শেখ ফরহাদুজ্জামান তুষার, যুবনেতা এমএম আজিজুল হাকিম।এব্যাপারে কৃষ্ণ জানায়, মাননীয় এমপি মহোদয়ের আর্থিক সহায়তা পেয়ে গর্বিত।
সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, অর্থ অভাবে কোন মেধাবি শিক্ষার্থীর শিক্ষা জীবন নষ্ট হতে দিতে পারিনা। এজন্য আমার দিক দিয়ে যতটুক সম্ভব সেটুকু করার চেষ্টা করব।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত