ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-৮-২০২২ দুপুর ১১:১৩

পার্টিতে করা নাচের ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন ফিনল্যান্ড ও বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী সানা মারিন। এরপর আবার নিজ বাসভবনের কিছু বিতর্কিত ছবি ছড়িয়ে পড়ে। এই ছবির জন্য ক্ষমা প্রার্থনা করেছেন সানা মারিন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও পরে ফিনিশ গণমাধ্যমে প্রকাশিত ওই ছবিতে দুই নারীকে কিস করতে দেখা গেছে। এছাড়া ছবিতে টপস উত্তোলন করে খালি শরীর দেখানো এবং তাদের স্তনে ফিনল্যান্ড সদৃশ প্রতীক ( চিহ্ন) দেখা যায়।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মঙ্গলবার নিশ্চিত করেন যে, ছবিগুলো তার সরকারি বাসভবনে তোলা। ওই সময় (৮ থেকে ১০ জুলাই) তিনি একটি সংগীত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সানা মরিন বলেন, ছবিগুলো উপযুক্ত নয় এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। হেলসিংকিতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মারিন বলেন, এমন ছবি তোলা ঠিক হয়নি। বাসায় ওই সময় বন্ধুদের সঙ্গে তিনি সন্ধ্যা উপভোগ করছিলেন বলেও মন্তব্য করেন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ছবিগুলো প্রথম সাবেক মিস ফিনল্যান্ড প্রতিযোগীর টিকটক অ্যাকাউন্ট এবং পরে দেশের প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোতে প্রকাশ করা হয়। দেশের সবচেয়ে বড় পত্রিকা হেলসিংকি সানোমাটে এক নিবন্ধে মঙ্গলবার বলা হয়, ছবিগুলো দেখে মনে হয়, প্রধানমন্ত্রীর নিজের ওপর ‘নিয়ন্ত্রণ’ ছিল না।

 

প্রীতি / প্রীতি

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত