হোয়াটসঅ্যাপ ডিলিট না করেও মেসেজ আসা বন্ধ করা যাবে
ব্যক্তিগত চ্যাট ছাড়াও অফিস কিংবা স্কুল-কলেজের গুরুত্বপূর্ণ চ্যাট করার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন অনেকে। সারাক্ষণই এই প্ল্যাটফর্মে মেসেজ আসছে। অফিস শেষে বাসায় ফিরেও সেই নোটিফিকেশনের টুংটাং শব্দ। কোথাও বেড়াতে গেলেও একই অবস্থা।
সব পেছনে রেখে একটু নিজের মতো সময় কাটাতে হোয়াটসঅ্যাপের মেসেজ আসা বন্ধ করতে পারেন। এজন্য স্মার্টফোন থেকে অ্যাপ ডিলিট করার প্রয়োজন নেই। চাইলে কিছুদিনের জন্য মেসেজ আসা বন্ধ করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কয়েকটি কৌশল-
>> হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন মিউট করে রাখতে পারেন। এজন্য কয়েক ঘণ্টা বা আপনি পরবর্তিতে যখন আনমিউট করবেন ততক্ষণ পর্যন্ত মিউট রাখার অপশনটি বেছে নিন।
>> নোটিফিকেশন ডিসেবল করে রাখতে পারেন। হোয়াটসঅ্যাপের সেটিংসে গিয়ে নোটিফিকেশন অপশন বেছে নিন। এবার সেটি ডিসেবল করে রাখুন।
>> আবার চাইলে যতদিন ইচ্ছা স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি বন্ধ করে রাখতে পারেন। এজন্য হোয়াটসঅ্যাপ অ্যাপটি লম্বা প্রেস করুন এবং তারপরে ‘অ্যাপ ইনফো’ আইকনে ট্যাপ করুন। এবার ‘ফোর্স স্টপ’ অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন। এরপর ব্যাকগ্রাউন্ডে হোয়াটসঅ্যাপ অ্যাপটি বন্ধ করে দিন।
সূত্র: গ্যাজেটস নাও
প্রীতি / প্রীতি
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা