শরণখোলায় ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত
বাগেরহাটের শরণখোলায় ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ মে) সুন্দরবন সংলগ্ন উপজেলার সোনাতলা মডেল বাজার চরপাড়া গ্রামের বেল্লাল খানের হাঁসের ঘর থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
ভিটিআরটি টিমের সদস্য মো. জাকারিয়া হোসেইন জানান, সুন্দরবনের পাশেই সোনাতলা মডেল বাজার চরপাড়া গ্রামের বেল্লাল খানের স্ত্রী প্রতিদিনের ন্যায় সকালে হাঁসের ঘর খুলতে গেলে অজগরটি দেখতে পান। এ সময় ৩টি হাঁস খেয়ে ফেলেছে বলে তারা জানান। পরে তারা ভিটিআরটি টিমকে খবর দিলে আছাদুল মাতুব্বর, শাহাদাৎ হাওলাদার, ওয়াইল্ড টিমের আলম হাওলাদারের সহযোগিতায় অজগরটি উদ্ধার করে শরণখোলা স্টেশন কর্মকর্তা আছাদুজ্জামানের উপস্থিতিতে শরণখোলা স্টেশন এলাকায় সুন্দরবনে অবমুক্ত করা হয়। অজগর সাপটি ১৫ ফুট লম্বা এবং ওজন প্রায় ২০ কেজি।
উল্লেখ, খাবারের সন্ধানে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে ঢুকে পড়া বিভিন্ন গ্রাম থেকে গত এক বছরে শতাধিক অজগর উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে তা সুন্দরবনে অবমুক্ত করা হয়।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied