হিমাগারগুলোতে চলছে ধর্মঘট, পচা আলুর দায় নেবে কে
ঠাকুরগাঁও জেলার হিমাগারগুলোতে গতকাল সোমবার থেকে কৃষক ব্যবসায়ীদের চলছে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। এতে বিপাকে পড়েছে ক্রেতারা। জেলার ১৭টি হিমাগারের মধ্যে ১৬টিতে ধর্মঘট চলায় বাজারে আলুর দাম হিড়হিড় করে বেড়েই চলছে।
জানা গেছে, হিমাগারে আলুর পচন ধরায় এবং ভাড়া বেশি নেওয়ার কারণে কৃষক ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু উত্তোলন করছেন না। এ সুযোগে ফরিয়া ব্যবসায়ীরা বাজারে আলুর দাম বাড়িয়ে দেওয়ায় ক্রেতাদের পড়তে হয়েছে বিপাকে। সোমবার বন্দর ও শিবদিঘী বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ৩০-৩৫ টাকায়।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার সমবায়সহ ১৭টি হিমাগারের মধ্যে বাবলু হিমাগার কৃষক ও ব্যবসায়ীদের দাবি মেনে নিয়ে কার্যক্রম অব্যাহত রেখেছে। অপর ১৬টি হিমাগারে ধর্মঘট চলছে। রাণীশংকৈল সাথী হিমাগারে আলু উত্তোলন করছেন না কেউই। এসময় ব্যবসায়ী সমিতির শাখা সম্পাদক বাক্কার বলেন, ২৬০ টাকা বস্তা প্রতি ভাড়া নেয়। কিন্তু তারপরও আলুতে পচন এটা মেনে নেওয়ার মতো নয়। প্রতি বস্তা আলুতে ১৫-২০ কেজি আলু পচা বের হয় বিদ্যুৎ চলে গেলে হিমাগারে জেনারেটর ব্যবহার না করার কারণে।
জেলা সভাপতি রমজান আলী বলেন, এ আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে। মঙ্গলবার জেলা শহর পুরাতন বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করা হয়। দাবি না মানলে পরবর্তীতে কঠোর কর্মসূচি হাতে নেওয়া হবে। এ বিষয়ে সাথী হিমাগার স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম বলেন, সারাদেশে এ আন্দোলন হচ্ছে না, কৃষকেরও কোন আপত্তি নেই। ঠাকুরগাঁওয়ে স্বপনসহ কয়েকজন সমিতি করে বাজারে আলুর দাম বৃদ্ধি করার জন্য এ আন্দোলন করছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত
সাভারে জমি দখলের অভিযোগ, কথা বলতে গেলে দেয় প্রাণনাশের হুমকি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
Link Copied