রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগ অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ
মিরসরাইয়ে এম রিদোয়ান কবিরের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৫শত অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ ও দোয়া অনুষ্ঠান হয়েছে। ২০০৯ সালের ২ রমজান (২৪ আগস্ট) সড়ক দুর্ঘটনায় মারা যান এই সমাজ সেবক, রাজনীতিবিদ মোহাম্মদ রিদোয়ান কবির মিয়া সাব।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে দোয়া ও মিলাদ মাহফিল শেষে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। এসময় এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এম রিদোয়ান কবিরের পিতা আলহাজ্ব মাস্টার শামসুল আলম, ছোট ভাই মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমরান উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর সাধারণ সম্পাদক লায়ন রাশেদা আক্তার মুন্নি সহ অনেকেই উপস্থিত ছিলেন। ১৯৯০ সাল থেকে মরহুম রিদোয়ান কবির উদ্যোগে কার্যক্রম চালিয়ে আসছিলেন। পরে তার স্মৃতি রক্ষার্তে পরিবারের পক্ষ থেকে গঠন করা হয় এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট। প্রত্যেক বছর এই ট্রাস্টের উদ্যোগে তার মৃত্যুবার্ষিকীতে অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে চাল ও খাদ্য সামগ্রী বিতরণ এবং বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানানো হয় পরিবারের পক্ষ থেকে।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied