ফটিকছড়িতে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ
চট্টগ্রামের ফটিকছড়িতে খরিপ-২/২০২১-২২ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬০০ চাষির মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রোববার (৪ জুলাই) দুপুরে ফটিকছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব।
উপজেলা কৃষি কর্মকর্তা লিটন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান অ্যাড. মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী শাহিন, উপজেলা কৃষক লীগের সভাপতি নুর হোসেন, গোলাম মওলা, মীর মোরশেদ প্রমুখ।
বক্তারা বলেন, আমান মৌসুমে সম্পূর্ণ বৃষ্টিনির্ভর ধান। সরকার আগে আউশ মৌসুমে প্রণোদনা দিত। করোনাকালীন কৃষকদের চাঙ্গা রাখার জন্য এই প্রথম আমন মৌসুমেও প্রণোদনা দিচ্ছে। তারই ধারাবাহিকতায় ফটিকছড়িতে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও রাসায়নিক সার দেয়া হয়েছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ