ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে প্রতিবন্ধি তরুনীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ২৪-৮-২০২২ বিকাল ৫:৪৩
রাজবাড়ীর গোয়ালন্দে বুদ্ধি প্রতিবন্ধী  এক তরুনীকে (১৯) সংঘবদ্ধভাবে  ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার তরুণীর বাবা থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত ৩ যুবককে গ্রেফতার করে। এখনো পলাতক রয়েছে ৩ জন।
 
গ্রেফতারকৃতরা হলো গোয়ালন্দ পৌরসভার আড়ৎপট্টি এলাকার লালমিয়া বেপারির ছেলে মোঃ সজল বেপারী ওরফে শরিফ বেপারী (২৮), ঘোষ পট্টি এলাকার আলতাফ ডাক্টারের ছেলে মিঠু (৩৮) এবং উত্তর উজানচর নতুন পাড়ার বাসিন্দা মৃত তোতা শেখের ছেলে  মোঃ আলামিন শেখ (২৮)।
এছাড়া এ ঘটনায় পলাতক রয়েছে ১ জন এজাহারভুক্ত ও ২ জন অজ্ঞাতনামাসহ মোট ৩ জন আসামী। 
 
থানা পুলিশ সূত্রে জানা গেছে , তরুনীর বাবা একজন দিন মজুর। গত শনিবার (২০ আগষ্ট) দিনগত রাত ১ টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘুম থেকে উঠে দেখেন তার বুদ্ধি প্রতিবন্ধি মেয়ে ঘরে নেই। কাছাকাছি খোঁজাখুজির পর রাত ২ টার দিকে তারা তরুণীকে বাড়ী থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গোয়ালন্দ বাজার হতে দৌলতদিয়া ঘাট গামী রেল ব্রীজের ঢালে খুঁজে পান। এ সময় তাদের উপস্থিতি দেখে সেখান থেকে কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তরুণীকে সেখান থেকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করে এবং হাতেনাতে আটক করে ধর্ষক শরীফ বেপারী ও মিঠুকে। তারা ঘটনার জন্য তরুণীর বাবার কাছে ক্ষমা চায়। অসহায় বাবা লোক লজ্জার ভয়ে তাদেরকে ছেড়ে দিয়ে মেয়েকে নিয়ে বাড়ীতে চলে আসেন। পরদিন রবিবার (২১ আগষ্ট)  তরুনীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঘটনা শুনে ভুক্তভোগী তরুণীকে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু দরিদ্র বাবা টাকার অভাবে মেয়েকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যেতে পারেন নাই।
 
পরবর্তীতে আত্মীয়-স্বজনদের পরামর্শে দুইদিন পর মঙ্গলবার (২৩ আগষ্ট) বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনকে জানান তারা। 
 
উপজেলা নির্বাহী অফিসার তৎক্ষনাৎ  বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ওসিকে অবগত করেন।ওসি ইউএনও'র কার্যালয়ে গিয়ে ঘটনা শোনার পর তরুণীর বাবাকে মামলা দায়েরের পরামর্শ দেন। এ সময় ভুক্তভোগী বাবা থানায় গিয়ে ওইদিনই ৪ জনের নাম উল্লেখ করে এবং  অজ্ঞাত আরো ২ জনসহ মোট ৬ জনের বিরুদ্ধে একটি ধর্ষন মামলা দায়ের করেন।
 
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মামলা দায়েরের পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করি। অপর আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার গ্রেফতারকৃত আসামিদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত