কলাপাড়ায় মসজিদের সিন্দুক ভেঙ্গে টাকা চুরি
কলাপাড়ায় খেপুপাড়া বড় জামে মসজিদের একটি দানবাক্স (সিন্দুক) সহ টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে কলাপাড়া থানার সামনে মসজিদে এ ঘটনা ঘটে। আর এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ধর্মপ্রান মুসুল্লীরা। তবে চোর চক্রকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন রাত সাড়ে আটটার পর এশার নামাজবাদ বেশ কিছু মানুষকে কোরআন তেলোয়াত শিক্ষা দেন বড় মসজিদের ইমাম মুফতি সাইদুর রহমান। প্রতিদিনের ন্যায় মঙ্গলাবার রাত দশটার দিকে কোরআন শিক্ষার পর ইমাম সাহেব মসজিদের সকল দরজা তালাবদ্ধ করে বাসায় চলে যান। গভীর রাতে চোরচক্র মসজিদের দক্ষিন-পশ্চিম পাশের একটি জানালার গ্রীল বাঁকা করে ভিতরে প্রবেশ করে। পরে ভিতরের দানবাক্স (সিন্দুক) টাকা সহ চুরি করে নিয়ে যায়। একইভাবে মসজিদের বারান্দায় থাকা দানবাক্সের (সিন্দুক) তালা ভেঙেও টাকা পয়সা নিয়ে যায় চোর চক্র। তবে দানবাক্সে ঠিক কত টাকা ছিলো সেটা নিশ্চিত করতে পারেনি কেউ।
খেপুপাড়া বড় জামে মসজিদের ইমাম সাইদুর রহমান জানান, নামজের পরে ছোট দানবাক্সের সকল টাকা পয়সা আমরা মসজিদ কমিটি সদস্যদের উস্থিতিতে মসজিদের ভিতরের দানবাক্সে জমা করি। মাস শেষে এসব টাকা ব্যাংকে জমা দেই। গত মাসে ভিতরের দানবাক্স থেকে ২৫ হাজার টাকার মতো সংগ্রহ হয়েছিলো। আর ভিতরের দানবাক্সের ওজন অন্তত ১ মনের বেশি হবে। একার পক্ষে এ দানবাক্স চুরি করা সম্ভব নয়। সকালে আমরা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি। তারা এসে তদন্ত করে গেছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনা শোনামাত্র আমরা মসজিদে গিয়েছি। বিষয়টি তদন্ত চলছে। এছাড়া এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। তারপরও আমরা চোর চক্রকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ কমিটির সভাপতি আবু হাসানাত মোহাম্মদ শহিদুল হক জানান, এটি অত্যন্ত দু:খজনক। ইমাম সাহেবকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা