ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ইউক্রেনের রেলস্টেশনে রকেট হামলায় নিহত ২২


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ১০:২২

ইউক্রেনের একটি রেলস্টেশনে রকেট হামলায় ২২ জন নিহত হয়েছেন। দেশটি জানিয়েছে, রুশ হামলার ছয় মাস পূর্তির দিন স্থানীয় সময় বুধবার (২৪ আগস্ট) এ হামলা করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের চ্যাপলিন শহরে একটি গাড়িতে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালে এ হামলা চালিয়েছে রাশিয়া।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। উল্টো তা অস্বীকার করেছে। এদিকে, ইউক্রেনে রেলস্টেশনে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, এ ঘটনা গণহত্যার সঙ্গে সাযুজ্যপূর্ণ। আমরা ‘ইউক্রেনের পাশে থাকবো এবং রুশ কর্মকর্তাদের দায় স্বীকারে বাধ্য করব।

বুধবার স্বাধীনতা দিবস পালন করে ইউক্রেন। অথচ স্বাধীনতা দিবস হলেও এদিন সকাল থেকেই বাসিন্দাদের হামলার ব্যাপারে সতর্ক করতে সাইরেনের শব্দ শোনা যায় কিয়েভে। এছাড়া, কিয়েভে সমাবেশেও নিষেধাজ্ঞা দিয়েছে নগর কর্তৃপক্ষ। এদিকে, রুশ ‘সন্ত্রাসীদের’ হামলার ব্যাপারে সতর্ক অবস্থানে থাকতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

এর আগে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করার জন্য রুশ বাহিনীকে অভিযুক্ত করেছিলেন জেলেনস্কি। তিনি বলেছিলেন, ইউরোপের জনগণকে বিপন্ন করে ও বিশ্বকে বিকিরণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছে রুশ সেনারা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেয় রাশিয়া। এরপর থেকেই দেশটির পাশে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলো এগিয়ে আসতে থাকে।

জামান / জামান

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত