ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা বাইডেনের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ১০:৪২

শিক্ষার্থীদের ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জানা গেছে, জনপ্রতি সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। তবে যেসব শিক্ষার্থী বছরে ১ লাখ ২৫ হাজার ডলারের কম আয় করেন তারাই কেবল পাবেন এ সুবিধা। বাইডেনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন প্রগতিশীলকর্মী ও আইনপ্রণেতারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তাছাড়া যেসব শিক্ষার্থীর আর্থিক সক্ষমতা বেশ দুর্বল তারা পেল গ্রান্ট সুবিধার অধীনেও ঋণ পায়। এক্ষেত্রে ২০ হাজার ডলার পর্যন্ত মওকুফ করা হবে বলেও জানানো হয়েছে।

হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যেসব পরিবারের সত্যিকার অর্থেই প্রয়োজন তাদের লক্ষ্য করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ মধ্যবিত্ত পরিবারগুলো করোনা মহামারিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাছাড়া শিক্ষার্থীদের ঋণ পরিশোধের সময়সীমাও বাড়ানো হয়েছে। এতে মানুষের মধ্যে স্বস্তি আসবে। চাপ কমবে ঋণের। মার্কিন শিক্ষা বিভাগ জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে ৮০ লাখ ঋণগ্রহীতা সরাসরি সুবিধা পাবে। অন্যদের আবেদন করতে হবে।

যুক্তরাষ্ট্রে শিক্ষা খরচ খুবই উচ্চ। প্রায়ই এ ব্যয় মেটাতে ঋণ করতে হয় শিক্ষার্থীদের। এ পর্যন্ত প্রায় ৪ কোটি ৩০ লাখ মার্কিন নাগরিকের ওপর রয়েছে ১ লাখ ৬০ হাজার কোটি ডলার শিক্ষাঋণের বোঝা।

জামান / জামান

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত