টিভি তারকার মরদেহ উদ্ধার
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে নদীর তীর থেকে এক রিয়েলিটি টিভি তারকার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃত তরুণী কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ সাবেক টিভি তারকা আনাস্তাসিয়া কোচারভেই। বিষয়টি নিশ্চিতে আনাস্তাসিয়া পরিবারকে সেন্ট পিটার্সবার্গে ডেকেছে পুলিশ। খবর রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত আন্তর্জাতিক সংবাদ টেলিভিশন নেটওয়ার্ক আরটির।
রাশিয়ার ৩৬০ নিউজ আউটলেট বলেছে, গত ১৩ আগস্ট সেন্ট পিটার্সবার্গের ক্রাসনোসেলস্কি জেলা থেকে উদ্ধার হয় অজ্ঞাত এক তরুণীর মরদেহ। পুলিশ এখনো বিষয়টি তদন্ত করছে।
তদন্ত কর্মকর্তারা জানান, তরুণীর শরীরে আঘাতের চিহ্ন ছিল না। তার পরনে ছিল অন্তর্বাস, পিঠে তাসের ট্যাটু। বন্ধুদের দাবি, এই তরুণীই সাবেক রিয়েলিটি শো ‘ডোম ২’ তারকা আনাস্তাসিয়া কোচারভেই। তারা বলছে, ২৮ বছরের এ তারা কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন।
২০১৮ সালে রিয়েলিটি শো- ডোম-২ এ অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন আনাস্তাসিয়া। তখন থেকেই আনাস্তাসিয়া একটি এসকর্ট পরিষেবায় যুক্ত ছিলেন।
আনাস্তাসিয়ার বন্ধু ও সহ-অভিনেতা ওলেসিয়া মালিবু সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘অ্যালকোহলে আসক্তি বেড়েছিল আনাস্তাসিয়ার। মস্কোয় সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন তিনি। ওই ব্যক্তি তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন।
প্রীতি / প্রীতি
ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড
হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র