ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দোহারে পরিবহন শ্রমিকদের স্বেচ্ছাসেবক লীগের খাদ্য সহায়তা প্রদান


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ৪-৭-২০২১ বিকাল ৫:২২
ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (৪ জুলাই) দুপুরে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহর নিজ বাড়িতে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় প্রত্যেক পরিবহন শ্রমিকের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল ও ১ কেজি লবণসহ ১৫ কেজির প্যাকেট প্রদান করা হয়।
 
 
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে অনেক শ্রমিক বেকার হয়ে পড়েন। অভাব-অনটনে দিন পার করছেন তারা। তাই তাদের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ প্রথম পর্যায়ে ২০০ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করে। এই খাদ্য সহায়তা ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে জানান বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। এছাড়াও সমাজের বিত্তশালীরা যেন গরিবদের পাশে এসে দা‍ঁড়ায় সে আহবান জানান তিনি। এ সময় দোহার নবাবগঞ্জে প্রায় ২৫টি স্বাস্থ্য সুরক্ষা বুথ স্থাপন করে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ।
 
 এ সময় আরো উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আজগর, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বেপারীসহ নেতাকর্মীবৃন্দ।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার