আ’লীগ-বিএনপির সমাবেশের ডাক, রায়গঞ্জের তিন স্থানে ১৪৪ ধারা জারি
একই স্থানে ও একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডাকায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তিনটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৪ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মণ্ডল এ আদেশ জারি করেন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে উপজেলার ধানগড়া পৌর এলাকা, চান্দাইকোনা ও পাঙ্গাসী ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেন তিনি। এ আদেশ জারির মধ্যদিয়ে এসব এলাকায় পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত সব ধরনের গণজমায়েত, সমাবেশ, বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।
ইউএনও তৃপ্তি কণা এ তথ্য নিশ্চিত করে জানান, তিনটি স্থানে একই সময়ে বিভিন্ন রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ আহ্বান করে। এতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার শঙ্কা থাকায় বুধবার রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সব স্থানে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮-এর ১৪৪ ধারা মোতাবেক আদেশ জারি করা হয়েছে।
এমএসএম / জামান
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক