কংগ্রেস সভাপতি পদে সিদ্ধান্ত অচিরেই, সোনিয়ার পছন্দ গেহলট
রাহুল গান্ধী এখনই আর কংগ্রেস সভাপতির দায়িত্ব নিতে চাইছেন না। বয়স এবং অসুস্থতার কারণে আর ওই পদে থাকতে আগ্রহী নন সোনিয়া গান্ধীও। সূত্রের খবর, এই পরিস্থিতিতে গান্ধী পরিবারের বাইরের কাউকে সভাপতি করার দৌড়ে এগিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। স্বয়ং সোনিয়া চান, পরবর্তী কংগ্রেস সভাপতি অশোক গেহলটকে করা হোক। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ওয়াল।
চিকিৎসার জন্য সোনিয়া বিদেশ গিয়েছেন। রাহুল, প্রিয়াঙ্কাও মায়ের সঙ্গে আছেন। আগামী রোববার কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি সোনিয়া গান্ধী ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছেন। ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করবেন সোনিয়া। সেখানে কংগ্রেস সভাপতি পদে ভোটের নির্ঘণ্ট চূড়ান্ত করা হবে।
কংগ্রেস সভাপতি পদে গেহলটকে চাইছে গান্ধী পরিবার, বুধবার সকাল থেকে এই খবর চাউর হওয়ার কংগ্রেসের অন্দরেও জোর তৎপরতা শুরু হয়েছে সাংগঠনিক ভোট নিয়ে। কংগ্রেস সূত্র জানিয়েছে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা কংগ্রেস সভাপতি পদে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে বেছে নিলে ভোটাভুটির রাস্তায় হাঁটতে পারে কংগ্রেসের বিক্ষুব্ধ জি-২৩-র সদস্যরা। এদিকে গেহলট অবশ্য সবটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তার বক্তব্য, অনেক দিন ধরেই মিডিয়া বলে আসছে আমি কংগ্রেস সভাপতি হচ্ছি। কিন্তু দলের তরফে আমাকে কেউ এই ব্যাপারে কিছু বলেনি।
তবে পরবর্তী কংগ্রেস সভাপতি পদে গেহলট গান্ধী পরিবারের প্রথম পছন্দ, এ কথা জানাজানি হতেই মাথাচাড়া দিয়েছে কংগ্রেসের ঘরোয়া কোন্দল। সোনিয়ার কংগ্রেসের শীর্ষপদে গেহলটকে বেছে নেওয়ার পিছনে একাধিক কারণের মধ্যে প্রধান হল, তিনি গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এবং আস্থাভাজন। এছাড়া তিনি জাতিতে ওবিসি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওই একই সম্প্রদায়ের মানুষ। উচ্চবর্ণের পার্টি হিসাবে পরিচিত বিজেপি দলিত ও ওবিসি-দের কাছে টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে নানাভাবে। এই পরিস্থিতিতে অনেকেই চাইছিলেন, কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে হলে গান্ধী পরিবারের বাইরে কোনও ওবিসি নেতাকে সভাপতি করা দরকার।
সূত্রের খবর, আনুষ্ঠানিক ঘোষণা না হলেও কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী গেহলটকে সর্বসম্মত প্রার্থী হিসাবে নাও মানতে পারে। জি-২৩-এর নেতারা কাউকে প্রার্থী করে ভোটাভুটির পথে হাঁটতে পারেন। দুটি নাম আলোচনায় আছে। এক. শশী থারুর, দুই. মনীশ তিওয়ারি। যদিও রাজনৈতিক উচ্চতায় তারা কেউই গেহলটের ধারে কাছে নন।
সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা আগেই একমত হয়েছেন, দলের দায়িত্ব এবার অ-গান্ধী কাউতে করা হোক। বিগত ২৪ বছরের মধ্যে ২২ বছর সোনিয়া সভাপতি ছিলেন। ২০১৭ থেকে ২০১৯, এই দু’বছর সভাপতির চেয়ারে বসেন রাহুল গান্ধী। এইদিকে গত ২৪ বছরে নয়জন সভাপতি হয়েছেন বিজেপিতে।
কংগ্রেস সভাপতি পদে শেষবারে মতো নির্বাচন হয়েছিল ২০০০ সালে। সেবার সোনিয়ার বিরুদ্ধে লড়াই করে হেরেছিলেন জিতিন প্রসাদ। সোনিয়া পেয়েছিলেন ৭৪৪৮ ভোট। অন্যদিকে, জিতিন পান মাত্র ৯৪ ভোট। ১৯৯৭ সালে সীতারাম কেশরীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন দু’জন। শরদ পাওয়ার এবং রাজেশ পাইলট। সীতারাম পান ৬২২৪ ভোট। শরদ ও পাইলট পান যথাক্রমে ৮৮২ এবং ৩৫৪ ভোট।
প্রীতি / প্রীতি
যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের
ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত
ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার
ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত
ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি
ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স