ফটিকছড়িতে বেড়েছে গরু চুরি
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন গ্রামে বেড়েছে গরু চুরির ঘটনা। গত এক মাসে অন্তত ১৫টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন কৃষক ও খামারিরা। গরু চুরির ঘটনায় কৃষক ও মৌসুমি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চোরের কবল থেকে গরু রক্ষা করতে রাত জেগে গোয়াল পাহারা দিচ্ছেন কৃষকরা।
জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের বালুটিলা ফুলছড়ি গ্রামের কৃষক মনির হোসেনের গোয়ালঘর থেকে ৩টি ষাঁড় চুরি করে নিয়ে যায় চোর চক্র, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা। এছাড়া গত এক মাসে একই এলাকার মানিক সওদাগরের ২টি, হেয়াকো কড়ইবাগান এলাকার রশিদ ও শফিকের ২টি, নিচিন্তা এলাকার তপন মাস্টারের ৪টি এবং সুবলছড়ি থেকে ২টি ষাঁড় চুরি হয়ে গেছে।
চুরি হয়ে যাওয়া গরুর মালিক মনির হোসেন বলেন, রাতে ঘুম থেকে উঠেই দেখি গোয়ালের দরজা খোলা। ভেতরে ঢুকে দেখি আমার ষাঁড় ২টি নেই। চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে খোঁজাখুঁজি করেও পাইনি। প্রশাসনকে বিষয়টি অবহিত করেও কোনো লাভ হয়নি বলে তিনি জানান।

দাঁতমারা ইউনিয়নের হেয়াকো বাজারের পশু চিকিৎসক রঞ্জিত কুমার জানান, গত ২ মাস ধরে গরু চুরি হচ্ছে। আমি এ ব্যাপারে পুলিশকে অবহিত করেছি। তবে পুলিশের তৎপরতা আমার চোখে পড়েনি। গতকাল রাতেও বালুটিলা এলাকা থেকে ৩টি গরু চুরি হয়েছে। আর গরুগুলো চুরি করে গাড়িতে করেই নিয়ে যাওয়া হচ্ছে। আমার জানামতে গত ২ মাসে অন্তত ১১টি গরু চুরি হয়েছে। লকডাউনে যেখানে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে না, সেখানে চোর চক্র কিভাবে গরুগুলো গাড়িতে করে নিয়ে যাচ্ছে? এমনটি চলতে থাকলে বিরাট ক্ষতির মুখে পড়বেন কৃষক ও খামারিরা।
এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় অনেকেই তাদের গরু চুরির হাত থেকে রক্ষা পেতে গরুর সঙ্গে গোয়ালঘরেই নির্ঘুম রাত পার করছেন বলে জানা গেছে।
এ ব্যাপার দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম আবসার জানান, আমি এখানে এসেছি কয়েক দিন আগে। চুরির বিষয়টি জানতাম না। তাছাড়া কোনো অভিযোগও পাইনি। এখন জানলাম, বিস্তারিত খোঁজ নিচ্ছি। ওই এলাকায় আমাদের টহল আরো জোরদার করা হবে বলে জানান তিনি।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied