ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মিয়ানমারে যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত আটক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ২:৫৪

একটি কূটনৈতিক সূত্র বৃহস্পতিবার জানিয়েছে, মিয়ানমারে নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূতে এবং তার স্বামীকে আটক করেছে দেশটির সামরিক বাহিনী। বৃহস্পতিবার এই তথ্য চানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও রিয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানিয়েছে, ভিকি বোম্যান, যিনি ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত মিয়ানমারে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, বুধবার বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে গ্রেপ্তার করা হয়েছিল। বোম্যানের স্বামী এবং বিশিষ্ট শিল্পী হটেন লিনকেও তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে বলেও কূটনৈতিক সূত্রটি জানিয়েছে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, এই দম্পতিকে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং অভিবাসন আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হবে।

যুক্তরাজ্য দূতাবাসের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, মিয়ানমারে একজন ব্রিটিশ নারীর গ্রেপ্তারে আমরা উদ্বিগ্ন। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি এবং কনস্যুলার সহায়তা দিচ্ছি। এ বিয়য়ে জান্তার একজন মুখপাত্র মন্তব্যের অনুরোধের জবাব দেননি।

রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে, বোম্যান ১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের দূতাবাসে দ্বিতীয় সচিব ছিলেন। বর্তমানে তিনি মায়ানমার সেন্টার ফর রেসপন্সিবল বিজনেস-এ পরিচালক হিসেবে কাজ করছিলেন। 

প্রীতি / প্রীতি

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত