ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

এবার গমের আটা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল ভারত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৬-৮-২০২২ দুপুর ১২:৫০

ভারতের অভ্যন্তরীণ বাজারে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গমের আটা রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এখন গমের আটা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ হবে। এর ফলে গমের আটার ক্রমবর্ধমান দামের ওপর নিয়ন্ত্রণ এবং সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

বিশ্বজুড়ে গমের প্রধান রপ্তানিকারক দুটি দেশ হলো রাশিয়া এবং ইউক্রেন। বিশ্ববাজারে গম বাণিজ্যের প্রায় এক-চতুর্থাংশই সরবরাহ করে এই দুটি দেশ। তবে গত ছয় মাস ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী গমের সরবরাহ শৃঙ্খলা ভেঙে পড়েছে। যে কারণে বিশ্বজুড়ে ভারতীয় গমের চাহিদা বৃদ্ধি পেয়েছে। ফলে দেশটির অভ্যন্তরীণ বাজারেও গমের দাম বেড়েছে।

এর আগে দেশটির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত মে মাসে গম রপ্তানি বন্ধ করে দেয় সরকার। পরে বিশ্ববাজারে গমের আটার চাহিদাও ব্যাপক বেড়ে যায়। গত বছরের তুলনায় চলতি বছরের এপ্রিল থেকে জুলাই মাসে ভারত থেকে গমের আটার রপ্তানি প্রায় ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক বাজারে গমের আটার চাহিদা বৃদ্ধির ফলে দেশটির অভ্যন্তরীন বাজারেও গমের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। স্থানীয় বাজারে গমের দাম এই সপ্তাহে প্রতি টন রেকর্ড ২৪ হাজার ৫০০ রুপিতে ঠেকেছে। এমন পরিস্থিতিতে গমের আটা রপ্তানি বন্ধ করতে বাধ্য হলো দেশটির সরকার। 

প্রীতি / প্রীতি

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা