ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোংলায় ড্রেন থেকে বিলুপ্ত প্রজাতির সুন্ধি কচ্ছপ উদ্ধার


হাফিজুর রহমান, মোংলা photo হাফিজুর রহমান, মোংলা
প্রকাশিত: ২৬-৮-২০২২ দুপুর ২:৩১

মোংলার বঙ্গবন্ধুপাড়ার কাইনমারী খাল সংলগ্ন ড্রেন থেকে একটি সুন্ধি প্রজাতির কচ্ছপ উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় দুই সংবাদকর্মী। শুক্রবার সকাল ৮টার দিকে ওই দুই সংবাদকর্মীর চোখে পড়ে ড্রেনের এ কচ্ছপটি। এরপর সেখান থেকে তা উদ্ধার করে নিয়ে বনবিভাগের ফুয়েল জেটিতে বন কর্মকর্তা মোঃ আজাদ কবিরের কাছে হস্তান্তর করেন তারা। পরে বন কর্মকর্তা আজাদ কবির কচ্ছপটি নিয়ে শুক্রবার দুপুরে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র অবমুক্ত করে দেন। 

সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বনপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, মোংলার মোঃ হাফিজুর ও মোঃ আলআমিন হোসেন নামের দুই সাংবাদিক শক্রবার সকালে পৌর শহরের বঙ্গবন্ধু পাড়ার ড্রেন থেকে একটি সুন্ধি প্রজাতির কচ্ছপ উদ্ধার করেন। এরপর তারা সেটিকে বনবিভাগের ফুয়েল জেটি নিয়ে এসে আমার কাছে হস্তান্তর করেছেন। বিলুপ্ত প্রায় এ সুন্ধি প্রজাতির কচ্ছপটির বয়স প্রায় তিন বছর, আর ওজন প্রায় দেড় কেজি। এ কচ্ছপ দীর্ঘদিন মাটির নিচে থাকতে পারে, শরীরের রোদ্রের তাপ না লাগলে খাওয়ারও তেমন প্রয়োজন হয়না। সম্ভবত মাটির নিচ থেকে বের হয়েছে, নতুবা কেউ খাওয়ার জন্য এনেছিলো সেখান থেকে ছুটে এসে থাকতে পারে। 
তিনি বলেন, আমি বনবিভাগের পক্ষ থেকে সাংবাদিক হাফিজ ও আলআমিনকে ধন্যবাদ জানাই এজন্য যে তারা বন্যপ্রাণীর মায়ায় সেটিকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তা না হলে এটি লোকজনে মেরে কিংবা ধরে খেয়েও ফেলতে পারতেন। তিনি আরো বলেন, এ কচ্ছপ সাধারণত মাঝে মধ্যে মিষ্টি পানির এলাকায় দেখা যায়। মিষ্টি পানির জলাশয় ও ধান ক্ষেতে মাঝে মধ্যে এর অস্তিত্ব মিলে থাকে। মানুষের খাওয়ার কারণে এবং জলবায়ু পরিবর্তনের ফলে এ প্রজাতি এখন বিলুপ্ত প্রায়।
বন কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, দুপুর সাড়ে ১২টার দিকে এ কচ্ছপটি করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পুকুরে অবমুক্ত করা হয়েছে। এর মাস তিনেক আগে বাগেরহাটের রামপালের কাদিরখোলা এলাকার একটি চিংড়ি ঘেরের বেড়ীবাঁধের উপর থেকে উদ্ধার হওয়া কচ্ছপটিও করমজলের পুকুরে অবমুক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত