গোয়ালন্দ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নং ৩৫৭৮ এর শাখা গোয়ালন্দ উপজেলার নতুন কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার রাত আটটার দিকে গোয়ালন্দ পৌরসভা এলাকার শহীদ ফকির মহিউদ্দিন আসার ক্লাব প্রাঙ্গণে প্রায় অর্ধশত শ্রমিক এর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন গোয়ালন্দ উপজেলা শাখার সাবেক সহ সাধারণ সম্পাদক মজিবর সরদারের সভাপতিত্বে নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন, আব্দুর রাজ্জাক সরদার, সহ-সভাপতি পদে নির্বাচিত হন সোহেল ফকির, ইসলাম মন্ডল রফিক শেখ,সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ উজ্জল মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন রাসেল শেখ মিন্টু, আজাদ ফকির, একলাস মোল্লা, সাংগঠনিক সম্পাদক হন ফজলু আবির, কোষাধ্যক্ষ মশিয়ার সরদার,প্রচার সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক মুন্নাফ হসেন ফেলু, ক্রীড়া সম্পাদক শাহিন সরদার, ধর্মীয় সম্পাদক রহিম শেখ, কার্যকরী সদস্য ইউসুফ সরদার, টুটুল, আলআমিন প্রমুখ।
সকলেই সাধারণ শ্রমিক এর মৌখিক সমর্থনে নির্বাচিত হন। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক উজ্জল মোল্লা জানান, আগের কমিটির ধীর গতিতে চলছিল সেজন্য সংগঠনকে গতিশীল রাখার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে আগামী দিনে সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনব।
নবগঠিত কমিটির সভাপতি রাজ্জাক সরদার জানান, আমরা দ্রুত সময়ের মধ্যে রাজবাড়ী জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদেরকে এনে এবং গোয়ালন্দ উপজেলার রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিদের একত্রিত করে সম্মেলনের মধ্য দিয়ে গোয়ালন্দ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করবো।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied