রাহুলকে দোষারোপ করে কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ
রাহুল গান্ধীকে দোষারোপ করে কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান রাজনীতিবিদ গুলাম নবি আজাদ। কংগ্রেসের সব পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। শুক্রবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে পদত্যাগপত্রে ক্ষোভ জানিয়ে গুলাম লিখেছেন, ‘দেশের জন্য যা ভাল, কংগ্রেস তা করতে ব্যর্থ হয়েছে।’
পাঁচপৃষ্ঠার পদত্যাগপত্রে গুলাম নবি লিখেছেন, গোটা সাংগঠনিক নির্বাচনী প্রক্রিয়াই একটা প্রহসন। দেশের কোথাও সংগঠনের কোনো পর্যায়ের নির্বাচনই হয়নি। চিঠিতে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে টার্গেট করে বর্ষীয়ান নেতা লিখেছেন, এই সব ঘটেছে কারণ, গত আট বছরে যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি একজন ‘অপরিণত’ ব্যক্তিত্ব। এমনকি, বিভিন্ন নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির জন্যও রাহুলকেই কার্যত কাঠগড়ায় তুলেছেন গুলাম।
রাহুলকে নিয়ে গুলাম লিখেছেন, তার অপরিণত কাজের সবচেয়ে জ্বলন্ত উদাহরণগুলির মধ্যে একটি হলো, সংবাদমাধ্যমের সামনে রাহুল গান্ধীর সরকারি অধ্যাদেশ ছেঁড়া...। এই ধরনের শিশুসুলভ আচরণ প্রধানমন্ত্রী ও ভারত সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে। ২০১৪ সালে নির্বাচনে ইউপিএ সরকারের পরাজয়ের নেপথ্যে যে কারণ রয়েছে, তার মধ্যে এটি অন্যতম।
গুলাম নবি কংগ্রেসের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা যেমন পদত্যাগপত্রে তুলে ধরেছেন, তেমনি দেশের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে ‘নিবিড় সম্পর্কের’ প্রসঙ্গও উল্লেখ করেছেন। কয়েক দিন আগে জম্মু ও কাশ্মীরের প্রচার কমিটি এবং রাজনৈতিক বিষয়ক প্যানেল থেকে পদত্যাগ করেন গুলাম নবি। ২০২০ সালের অগস্টে যে ২৩ জন নেতা সোনিয়াকে চিঠি দিয়ে দলীয় নির্বাচন এবং স্থায়ী সভাপতি নিয়োগের দাবি জানিয়েছিলেন, আজাদ তাদের মধ্যে অন্যতম।
ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি কংগ্রেসের ‘বিক্ষুব্ধ’ গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত আনন্দ শর্মা হিমাচল প্রদেশের ‘পর্যবেক্ষক কমিটি’র প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। এই ঘটনা না যেতেই গুলাম নবি যে ভাবে কংগ্রেস ছাড়লেন, তাতে কংগ্রেসের ভেতর অসন্তোষ ক্রমশ বাড়ছে বলেই মনে করা হচ্ছে। সূত্র: আনন্দবাজার, এনডিটিভি
প্রীতি / প্রীতি
সিরিয়ায় ইসরায়েলের হামলার পর বলল তুরস্ক— আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না
ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের
কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে
নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প
ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু
শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’
ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত