ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বনবিভাগের বোটম্যানদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু


হাফিজুর রহমান, মোংলা photo হাফিজুর রহমান, মোংলা
প্রকাশিত: ২৬-৮-২০২২ বিকাল ৬:৩
মোংলায় শুরু হয়েছে বনবিভাগের তিন দিনব্যাপী নৌযান চালনা, ইন্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বনবিভাগের ফুয়েল জেটি রেস্টহাউজে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্ধোধন করেন বনবিভাগের খুলনাঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শিপ ইয়ার্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম রাব্বানী, সহকারী প্রকৌশলী মোঃ শুকুর আলী মোল্লা, সুন্দরবন পশ্চিম বনবিভাগের মেকানিকাল সুপার ভাইজার মোঃ ফরিদ উদ্দিন ও সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শহিদুল ইসলাম হাওলাদার। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন করমজল পর্যটন ও বনপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে সুন্দরবন পূর্ব বনবিভাগের ৩০ জন বোটম্যান অংশগ্রহণ করেছেন। 
টেকসই বন ব্যবস্থাপনার লক্ষে সুন্দরবনে সুপেয় পানীয় জল সরবরাহের জন্য পুকুর খনন ও পুনঃখনন প্রকল্পের আওতায় এ দক্ষতা অর্জন প্রশিক্ষণের আয়োজন করেছেন বনবিভাগ। 
প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনার বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, এ প্রশিক্ষণ শেষে কেউ যদি নৌযান চালনা, ইন্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অযোগ্যতার প্রমাণ দেন তাহলে তার জায়গা আর বনবিভাগে হবেনা। তাই অংশগ্রহণকারী সকলকে মনোযোগের সাথে এ প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি নিজ নিজ কর্ম দক্ষতা অর্জন ও তা বাস্তবে কাজে লাগানোর জোর তাগিদ দেন তিনি। 

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত