দ. কোরিয়ায় করোনায় আক্রান্ত আরও লক্ষাধিক
দ. কোরিয়ায় শুক্রবার বিকেল নাগাদ গত ২৪ ঘণ্টায় আরো লক্ষাধিক লোক করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ৮১ জনের। এদিন দেশটির স্বাস্থ্য বিভাগীয় কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে এক লাখ এক হাজার ১৪০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এবং ৮১ জনের মৃত্যু হয়েছে।
যা নিয়ে দেশটিতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে দুই কোটি ২৮ লাখ দুই হাজার ৯৮৫ জনে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪১৩ জনে। মৃত্যু হার ০.১২ শতাংশ।
এর আগের দিনে দ. কোরিয়ায় এক লাখ ১৩ হাজার ৩৭১ জন এবং বুধবার এক লাখ ৩৯ হাজার ১৬৬ জনের আক্রান্ত শনাক্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের সংখ্যা কমেছে।
কোরিয়া ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেন্সশ এজেন্সি (কেডিসিএ) এসব তথ্য জানায়।
গত সপ্তাহে দ. কোরিয়ায় গড়ে প্রতিদিন এক লাখ ১৪ হাজার ৭৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া বৃহস্পতিবার দেশটিতে ১০৮ জনের মৃত্যু হয়।
প্রীতি / প্রীতি
যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র
ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী
‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি
হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা