বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফাঁসি কার্যকরের দাবি: এমপি টুসির
'এখনো বিদেশের মাটিতে ঘুরে বেড়ায় বঙ্গবন্ধুর পলাতক খুনিরা' এটা দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়' এই কুখ্যাত খুনিদের দেশের মাটিতে ফিরেয়ে এনে দ্রুত ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি।
এছাড়াও রুমানা আলী টুসি বলেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে জাতির পিতার স্বপ্ন পূরণ করা যাবে। জামাত বিএনপির ষড়যন্ত্র রুখো দিয়ে আবারো জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে।
দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন।
স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আবুল ছাত্তার আবুলের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল, মাওনার ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।
সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, খুনিদের লালন পালন না করে বহির্বিশ্ব খুব দ্রুত তাদের ফেরত পাঠাবে এটি আমাদের প্রত্যাশা। কারন জাতির শ্রেষ্ঠ সন্তানদের খুনিকে আশ্রয় দেয়া চরম মানবাধিকার লঙ্ঘন।
অন্য দিকে পৌর মেয়র আনিসুর রহমান বলেন, শোকের মাসে আমরা ঘুমাতে পারি না। খুনিদের শাস্তি হবে কবে এমন চিন্তায়। আবারো সেই মোস্তাক চক্র মাথাচাড়া দিয়ে উঠছে বলেও মন্তব্য করেন। তাদের থামাতে দলীয় নেতাকর্মীদের এক ও অভিন্ন হয়ে এক পতাকার তলে এসে কাজ করার আহবান জানান।
পরে আলোচনা সভা শেষে উপজেলার টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয়ে মাঠে গণভোজ অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত
দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত