ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ভারতে একদিনে করোনায় আক্রান্ত সাড়ে ৯ হাজার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ১২:৫৬

ভারতে টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে অনেকটা লাগাম টানা সম্ভব হলেও এখনো বিদায় নেয়নি করোনাভাইরাস। তবে গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের নিচে নামল আক্রান্তের সংখ্যা। স্বস্তি দিচ্ছে ক্রমাগত নিম্নমুখী অ্যাকটিভ কেস।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২০ জন। গতকাল যে সংখ্যাটা ১০ হাজার ছাপিয়ে গিয়েছিল।

সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেসও। ভারতের সক্রিয় রোগী বর্তমানে ৮৭ হাজার ৩১১ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার কমে হয়েছে ০.২০ শতাংশ। এছাড়া একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪১ জন। এখন পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৫৯৭।

এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে ৪ কোটি ৩৭ লাখ ৮৩ হাজার ৭৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৬২ শতাংশ।

 

প্রীতি / প্রীতি

সিরিয়ায় ইসরায়েলের হামলার পর বলল তুরস্ক— আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেব না

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশকেও কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট