চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকায় উন্নীতকরণের দাবি
চা শ্রমিকদের মজুরি ন্যূনতম ৩০০ টাকা উন্নীতকরণের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ(২৭ আগস্ট) শনিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতি ফলকের পাদদেশে জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বৃহত্তর সিলেটের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানায় তারা।
এসময় শিক্ষার্থীরা , 'বাগান ভরা চায়ের পাতা, পেট ভরে না পাই যে ভাতা', 'লতা-পাতা ব্যাঙের ছাতা খাই', রক্ত ঘামের লাভের পাতা হাঙর পেটে যায়', 'বৈষম্য নিপাত যাক, ৩০০ টাকা মজুরি পাক','বাঁচতে হলে দেশের অর্থনীতি, বাড়াতে হবে চা শ্রমিকদের মজুরি', 'দুটি পাতা একটি কুড়ি, মজুরি চাই ১৫ কুড়ি' সহ বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, একবিংশ শতাব্দীতে এসেও একজন চা শ্রমিকের মজুরি ১২০ টাকা এটা হাস্যকর। ১২০ টাকা দিয়ে দুইবেলা ভাত খাওয়া সম্ভব হয়না। অসংখ্য শ্রমিক না খেয়ে কাজ করতে যায়। অনেক শ্রমিক ১২০ মজুরিও পায় না। দিনে ২৪ কেজি চা না তুলতে পারলে মজুরি ১২০ টাকার ও কম দেওয়া হয়। সিলেটের চা শ্রমিকদের আধুনিক যুগের জীবন্ত ক্রীতদাস বললেও ভুল হবেনা। তারা নিয়মিত খাদ্য চাহিদা পূরন করতে পারেনা। তাদেরকে শিক্ষা এবং চিকিৎসা হতে বঞ্চিত করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয় নেই। প্রায় সব ধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
শিক্ষার্থীরা আরও বলেন, ভারতে চা শ্রমিকদের মজুরি ৪০০ থেকে ৫০০ টাকা এমনকি পঞ্চগড়েও ৫০০ থেকে ৭০০ টাকা শ্রমিকের মজুরি সেখানে সিলেটে মাত্র ১২০ টাকা। বর্তমান প্রেক্ষাপটে ৩০০ টাকা মজুরি ন্যায্য দাবি। আমাদের অর্থনীতির অন্যতম উৎস এ চা খাতকে উন্নতি করতে হলে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামিল আহমদের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied