ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

দুবাইগামী যাত্রীবাহী বিমান উড়িয়ে দেওয়ার হুমকি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ৩:৫৪

বোমা বিস্ফোরণে মুম্বাই থেকে দুবাইগামী ইন্ডিগোর একটি বিমান উড়িয়ে দেওয়ার হুমকি পেয়ে বিলম্বে ছাড়তে বাধ্য হয়েছে কর্তপক্ষ। শনিবার সকালে ভারত থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। 

জানা গেছে, সকাল ৭টা ২০ মিনিটে বিমানটি ১৬০ জন যাত্রী নিয়ে উড্ডয়নের কথা ছিল। কিন্তু এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিমানটি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি পেয়েছে তারা। বেনামি একটি ফোনে পুলিশ কন্ট্রোল রুমে এই হুমকি দেওয়া হয়। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি দাবি করেন, বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে যাত্রীবাহী বিমানটি। 

এই খবর ছড়িয়ে পড়তেই বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। হুমকির ফোন পাওয়ার পরই বিমানটির উড্ডয়ন স্থগিত করা হয়। এরপর নিরাপত্তা কর্মীরা বিমানের ভেতর তল্লাশি চালান। তবে তারা কোনো সন্দেহজনক বস্তু কিংবা বিস্ফোরকের সন্ধান পাননি। 

এ বিষয়ে জানা গেছে, এক মদ্যপ ব্যক্তি যিনি তার পরিবারের সদস্যদের দেশের বাইরে ভ্রমণে বাধা দিতেই এমন ঘটনা ঘটিয়েছেন। তাকে আটক করেছে পুলিশ।

প্রীতি / প্রীতি

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

১৭৪ যাত্রীর জীবন বাঁচানো ভারতীয় পাইলটকে নিয়ে পুরো দেশ গর্বিত: মোদি

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা