ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

মান্দায় সরকারি জমিতে সাব-মার্সিবল পাম্প স্থাপনের অভিযোগ : মারপিটে আহত ২


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৭-২০২১ রাত ৮:৬

নওগাঁর মান্দায় সরকারি বাজারের খাস জমিতে সাব-মার্সিবল পাম্প স্থাপনের জের ধরে প্রতিপক্ষের মারপিটে মহিলাসহ দুজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ জুলাই) দুপুরে উপজেলার কসব ইউপির পাঁজরভাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পাঁজরভাঙ্গা (চক-সিদ্ধেশ্বরী) গ্রামের মৃত আব্দুস সামাদ প্রামাণিকের ছেলে দুলাল হোসেন (৪২) এবং তার স্ত্রী মৌসুমী আক্তার (২৭)।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার প্রতিপক্ষের লোক আতাউর রহমান (৪৭) ও আলমগীর হোসেন (৪২) পাঁজরভাঙ্গা বাজারের খাস জমিতে সাব-মার্সিবল পাম্প স্থাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় উপজেলার কসব-বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা একেএম শামসুজ্জামান ও দুলাল হোসেন পাম্প স্থাপনে বাধা দেন। এ সময় প্রতিপক্ষের লোক আতাউর রহমান সন্দেহজনকভাবে প্রতিবেশী দুলালকে গালিগালাজ করে বলেন, তারা নাকি ভূমি অফিস অভিযোগ দিয়েছে। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে মারপিটে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভূমি কর্মকর্তারা এসে পাম্প স্থাপনে বাধা দেন। এ সময় তাদের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তারা জানান, আপনার প্রতিবেশী দুলাল আমাদের জানিয়েছে। তখন প্রতিবেশী দুলালকে আমি ডাকতে গেলে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে তার ঘরের ভেতরে টেনে-হিঁচড়ে ঢোকানোর চেষ্টা করে। একপর্যায়ে উগ্র মেজাজ নিয়ে মারপিটের হুমকি প্রদান করে। এ সময় উভয়ের মধ্যে ধস্তাধস্তিতে আমরা পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছি। এ ঘটনাকে বড় করতেই তারা বিভিন্নভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে।

এ ব্যাপারে কসব-বিষ্ণুপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা একেএম কামরুজ্জামান ও উপ-সহকারী কর্মকর্তা দুলাল হোসেন জানান, আমরা বাধা প্রদান করতে গেলে আমাদের সাথে দুর্ব্যবহার করেন তারা। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হককে জানিয়েছি।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি অবগত হয়েছি। এ ঘটনায় দুলাল হোসেন দুজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷ তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’