সরকারি নির্দেশনাকে উপেক্ষ করে মিরসরাইয়ে চলছে মমতা এনজিওর কার্যক্রম
চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছে মমতা এনজিও। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন প্রকাশ করেছে গত ২২ আগস্ট। প্রজ্ঞাপন উল্ল্যেখ আছে ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
সরজমিনে শনিবার (২৭ আগস্ট) উপজেলার মিঠাছড়া বাজার এলাকার মমতা এনজিও শাখার অফিস গেয়ে দেখা যায়, অফিসের কর্মকর্তারা প্রতিদিনের মত মাঠে ঋণ সংগ্রহের জন্য বাহির হয়ে গেছে। এক কর্মকর্তা জানান তাদের উপর থেকে নির্দেশ রয়েছে অফিস চালু রাখার জন্য না হলে বেতন কাটবে। তাই বাধ্য হয়ে তারা অফিস খোলা রাখা হয়েছে।
এদিকে মমতা এনজিওর মিঠাছড়া শাখার ব্যবস্থপনা পরিচালক মো. আসাদ বলেন, ‘আমাদের অফিস করার জন্য খোলা রেখেছি মাঠের কার্যক্রম বন্ধ রয়েছে।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য মমতা এনজিওর মিরসরাই-সিতাকুণ্ড এরিয়ার সহকারি পরিচালক আকিবুর রহমানে মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করিনি।
এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, বিষয়টি আমি শুনছি। সমবায় অফিসকে তদন্তের জন্য আদেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে মমতা এনজিও শাখা খোলা রাখলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied